1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী আন্দোলন খুলনা সোনাডাঙ্গা থানার সভাপতি বাবুল, সেক্রেটারি ইমরান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আইএবি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ কবির হোসেন হাওলাদার

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া এবং উপদেষ্টাগণ।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নুরুজ্জামান বাবুল এবং সেক্রেটারি হয়েছেন মুহা. ইমরান হোসেন মিয়া। প্রধান অতিথি নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।

সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park