1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে পাল্টে গেল শেখ রাসেল সেতুর নাম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চিত্রা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’-র নাম পরিবর্তন করে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ নামে নতুন নামকরণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েতের নেতৃত্বে সেতুর নাম পরিবর্তন করে সেখানে ব্যানার টাঙানো হয়। এ সময় সংগঠনের মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু, যুগ্ম-আহ্বায়ক নবাব মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নামকরণের ব্যানার টাঙানোর পর আন্দোলনের নেতারা বলেন, “আওয়ামী লীগ ও তাদের দোসরদের নামে নড়াইলসহ বাংলাদেশের কোথাও কোনো স্থাপনা থাকবে না।”

কে এই শহীদ সালাউদ্দিন?

শহীদ সালাউদ্দিন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০২৪ সালের জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আন্দোলনকারীদের দাবি, তার আত্মত্যাগের স্বীকৃতি দিতেই সেতুর নতুন নামকরণ করা হয়েছে।

শেখ রাসেল সেতুর নির্মাণ ইতিহাস

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ এপ্রিল চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাট এলাকায় সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নির্মাণের সময়সীমা থাকলেও নির্ধারিত সময়ের তিন মাস আগেই কাজ শেষ হয়।

জনগণের চলাচলের সুবিধার্থে ২০১৭ সালের ১৬ মার্চ সেতুটি খুলে দেওয়া হয় এবং ২০১৮ সালের ১১ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park