1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, উন্নয়নের প্রতিশ্রুতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দেশের অন্যতম প্রাচীন আইন শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিশনপাড়ায় অবস্থিত কলেজটির ভঙ্গুর অবস্থা দেখে জেলা প্রশাসক উন্নয়নের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের দাবিতে জেলা প্রশাসকের পরিদর্শন

এর আগে সকাল ১২টায় কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। তারা কলেজের দুরবস্থা ও উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটির সভাপতি খন্দকার মো. সাদ্দাম হোসেন, সদস্য সচিব ফজলে রাব্বি মহিউদ্দিন, যুগ্ম-সদস্য শাহিনসহ অন্যান্য শিক্ষার্থীরা। তারা কলেজের জমি হস্তান্তর, নতুন ভবন নির্মাণ, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবি জানান এবং জেলা প্রশাসককে কলেজ পরিদর্শনের অনুরোধ করেন।

কলেজ পরিদর্শন ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ

বিকেলে জেলা প্রশাসক কলেজ পরিদর্শনে গেলে অধ্যক্ষ, শিক্ষার্থীরা ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরিদর্শনের সময় তিনি কলেজের শ্রেণিকক্ষ, ভবন ও প্রাঙ্গণ ঘুরে দেখেন। ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে কলেজে ডিপ টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণের ঘোষণা দেন। এছাড়া ভবিষ্যতে কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন:

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার তামশিদ ইরাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইন কলেজের ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সালাহ্ উদ্দিন ভূঁইয়া সবুজ, অ্যাডভোকেট আবু রায়হান, অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. রাসেল প্রধান।

এছাড়াও, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সদস্য ফাতেমা আক্তার মাহমুদা ইভা, লিজা, স্মৃতি, তিন্নি, মুন্না, এনায়েত, মনিরুল, মৌমসহ কলেজের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park