1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দেশীয় ফল বরইয়ের বাম্পার ফলনে খুশি বরই চাষি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামে ১০ একর জমিতে বিভিন্ন জাতের মৌসুমি ফল বরই চাষ করছেন কৃষক সাঈদ শেখ। প্রতিদিন প্রায় ৫০ জন বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তিনি বরই চাষে ব্যাপক সফলতা অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন। তবে তিনি জানান, এখন পর্যন্ত উপজেলা কৃষি অফিস থেকে কোনো ধরনের সহায়তা পাননি।

মৌসুমি এ ফলটি স্বাদে যেমন টইটম্বুর, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। কাঁচা বরই নুন, মরিচ, লবণ দিয়ে ভর্তা হিসেবে বেশ জনপ্রিয়, আর পাকা বরই দিয়ে তৈরি আচারেরও রয়েছে ব্যাপক চাহিদা।

বরইয়ের পুষ্টিগুণও কম নয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকায় দ্রুত ইনফেকশন বা ক্ষত সারাতে সহায়তা করে। পাশাপাশি জিহ্বা বা ঠোঁটের ঘা নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া বরইয়ে রয়েছে পটাসিয়াম, কার্বোহাইড্রেট ও ফাইবার, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং হাড় মজবুত রাখে।

গবেষণায় দেখা গেছে, সার্ভিক্যাল, ব্রেস্ট, লিভার, কোলন ও স্কিন ক্যানসার প্রতিরোধে বরইয়ের রস বেশ কার্যকর ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং মৌসুমি সর্দি, কাশি ও জ্বর প্রতিরোধেও কার্যকর।

যারা ওজন কমাতে চান, তাদের জন্যও বরই উপকারী। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও এটি বেশ কার্যকর একটি ফল। তাই সুস্থতার জন্য মৌসুমি এ ফলটি খাদ্য তালিকায় রাখা যেতে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park