1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাতফেরি, রাস্তা সুসজ্জিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে চিত্রাঙ্কন, রচনা ও অন্যান্য প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান, জহিরুল হক, শেখ হেলাল উদ্দিন, তুহিনুর রহমান তুহিন, হুমায়ূন কবির বুলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল মালেক।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসী রাণী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park