
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা
“মাঠে কৃষক, সাথে মিমপেক্স, চলো এগিয়ে চলো বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে কৃষি ও কৃষকের কল্যাণে মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের উদ্যোগে এবং ডুমুরিয়া মেসার্স কৃষি ভান্ডারের আয়োজনে এক রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া মেসার্স কৃষি ভান্ডারের প্রোপ্রাইটর ও মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পরিবেশক সরদার মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিভিশনাল সেলস ম্যানেজার (ঝিনাইদহ) মোঃ দিপলুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার (যশোর) মোঃ আব্দুল কাইয়ুম হোসেন এবং এরিয়া সুপারভাইজার (খুলনা) মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আপনারা ব্যবসা করেন, তাই সততা বজায় রেখে গ্রাহকদের সেবা দিন। মানুষকে ঠকিয়ে বা ভেজাল পণ্য দিয়ে ব্যবসা করবেন না। কৃষকরা আপনাদের বিশ্বাস করে গাছের জন্য প্রয়োজনীয় পণ্য কিনে। তাই ভালো মানের পণ্য বিক্রির মাধ্যমে তাদের আস্থা ধরে রাখুন।” তিনি আরও বলেন, “বালাইনাশক ব্যবসা মানেই সামাজিক ব্যবসা, যেখানে মুনাফার পাশাপাশি সেবার বিষয়টিও গুরুত্বপূর্ণ। গাছ কথা বলতে পারে না, তাই লক্ষণ দেখে রোগ নির্ণয় করতে হয়। এজন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপস্থিত বিশিষ্টজন ও রিটেইলারদের মতামত
অনুষ্ঠানে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক শেখ হেফজুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, মার্কেটিং অফিসার কাজী মোহাইমেনুল ইসলাম নয়নসহ অন্যান্য অতিথিবৃন্দ। রিটেইলারদের মধ্যে বক্তব্য দেন হাফিজ মোল্লা, মোঃ আলমগীর হোসেন, গোবিন্দ কুমার, আল আমিন, আশরাফ হোসেন, মোঃ সোহেল রানা, তুষার ঢালী, মোঃ নূরুজ্জামান, সঞ্জীদ গাইন, রাব্বি, সরদার কামরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, উজ্জ্বল কুমার ও সেলিম প্রমুখ।
সমাবেশে পণ্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
সমাবেশ শেষে মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের কর্মকর্তারা পণ্য প্রদর্শনী ও ব্যবহারবিধি সম্পর্কে রিটেইলারদের প্রশিক্ষণ দেন। এছাড়া, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের মার্কেটিং অফিসার মোঃ ফারুক হোসেন।