1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে করণীয় শীর্ষক কর্মশালা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:

খুলনা বিভাগীয় উপ-পরিচালক সম্মেলন কক্ষে ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা ড. ফারহানা তাসলিমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহকারী উপ-পরিচালক মো. মনিরুল মামুন, সিনিয়র সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আকন্দ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান, জিল্লুর রহমান রিগান, প্রদীপ কুমার দাম, সৈকত মল্লিক, মো. আলমগীর হোসেন, মো. সাইদুজ্জামান, সমির কুমার, জেরিন সুলতানা, মৎস্য দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী ও অন্যান্য।

বাংলাদেশের মৎস্য খাত সাম্প্রতিক বছরগুলোয় উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে। বিগত তিন দশকে দেশে মাছের উৎপাদন বেড়েছে ২৫ গুণ। ২০২১-২২ অর্থবছরে ৭৪ হাজার ৪২ দশমিক ৬৭ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে ৫ হাজার ১৯১ দশমিক ৭৫ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। এছাড়া, স্বাদুপানির মাছ উৎপাদন বৃদ্ধির হারে দেশটির অবস্থান ২য়, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বিশ্বে ৩য়, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম, বিশ্বে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম, তেলাপিয়া উৎপাদনে বিশ্বে ৪র্থ এবং এশিয়ার মধ্যে ৩য় স্থানে রয়েছে।

বাংলাদেশে মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধিই হয়নি বরং মাছ ও মাছজাত পণ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহে নিরাপদ মাছ উৎপাদনে যে অগ্রগতি হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়।

বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে মৎস্য উৎপাদনে নিরাপত্তার মান বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। সরকারের কঠোর আইন ও নির্দেশনার ফলে পানির গুণ-মান ব্যবস্থাপনা, সঠিক খাদ্য ব্যবহার, রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি অনুশীলনের মতো দিকগুলো উন্নয়ন হয়েছে।

গবেষণাপ্রতিষ্ঠানগুলোও তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত পরীক্ষাগারগুলোতে মাছের গুণগত মান পরীক্ষা করে তা আন্তর্জাতিক সংস্থাগুলোর সুরক্ষা মান অনুযায়ী অর্জন করেছে। এসব প্রচেষ্টা দেশের মৎস্যজাত পণ্যের মানোন্নয়নে সফল হয়েছে এবং বাংলাদেশের মৎস্য খাতের রফতানি সম্ভাবনা বাড়িয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park