1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় দুই হত্যা রহস্য উন্মোচন: পরকীয়া ও আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুটি আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, আধিপত্য বিস্তার ও পরকীয়ার জেরে এই হত্যাগুলো সংঘটিত হয়েছে। মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ ঘটনায় মোট ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত ২৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব সরকারকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এক মাসের তদন্ত শেষে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অর্ণব হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ইতোমধ্যে সোনাডাঙ্গা থানা পুলিশ এই মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। দুই আসামি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি নগরীর সোনাডাঙ্গা এমএ বারী সড়কে বেসরকারি সিম কোম্পানির সেলসম্যান আল-আমিন শেখ ইমন হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয়েছে। তদন্তে জানা যায়, খুলনা বড় বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার সঙ্গে নিহত আল-আমিনের স্ত্রী লামিয়ার পরকীয়া সম্পর্ক ছিল। আল-আমিন বিষয়টি জেনে গেলে এবং বিশ্বজিৎ সাহাকে ফোন করে কড়া ভাষায় গালাগালি করলে তাকে শায়েস্তা করতে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বজিৎ সাহা তার পূর্বের দুই কর্মচারী নাইম ও মুন্সিকে ২০ হাজার টাকায় ভাড়া করে।

ঘটনার দিন সকাল ৮টার দিকে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড কাঁচা বাজারের সামনে ওঁৎ পেতে থাকে তারা। মোটরসাইকেলে করে আল-আমিন সোনাডাঙ্গা ২২ তলার সামনে পৌঁছালে বিশ্বজিৎ সাহা তাকে চিনিয়ে দেয়। এরপর নাইম ও মুন্সি মোটরসাইকেল চালানোর সময় আল-আমিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার মৃত্যু হয়। পুলিশ ইতোমধ্যে মূল আসামি বিশ্বজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে। বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park