1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরায় শালতা নদীর খাল উন্মুক্ত রাখার দাবিতে জেলেদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাফিজুর রহমান, তালা উপজেলা প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরার তালায় শালতা নদীর চারিভাঙ্গা ও কোলাসবিল সংলগ্ন সরকারি খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে জেলে সম্প্রদায়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তালার জেয়ালানলতা নিকারীপাড়ার কয়েকশ জেলে পরিবার এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবু হায়াত নিকারী, তানসেল নিকারী, আব্দুল হাই নিকারী, মুন্না নিকারীসহ অন্যান্যরা। তারা বলেন, তিন হাজারেরও বেশি জেলে পরিবারের জীবন-জীবিকা এই খালের ওপর নির্ভরশীল। একসময় সরকারি এ খালটি উন্মুক্ত থাকায় তারা স্বাধীনভাবে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু পরবর্তীতে একটি প্রভাবশালী চক্র সরকারি খালটি ইজারা নিয়ে ব্যক্তিগতভাবে মাছ চাষ করে লাভবান হচ্ছে, যার ফলে স্থানীয় জেলে সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, ঘের মালিকরা নেট-পাটা বাঁধ দেওয়ায় স্থানীয় জনগণ প্রতি বছর ছয় মাস পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এছাড়া, প্রভাবশালী মহল নতুন করে খালটি ইজারা নেওয়ার চেষ্টা করছে, যা জেলে সম্প্রদায়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জেলেদের দাবি, সরকারি খালটি উন্মুক্ত করে দিলে একদিকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলবে, অন্যদিকে জেলেরা স্বাধীনভাবে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে।

মানববন্ধন শেষে জেলেরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park