1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যার চেষ্টা, থানায় জিডি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীকে হত্যার চেষ্টার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পাইকগাছা থানায় জিডি করার পর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জরুরি সভা হয়।

জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শেখ সেকেন্দার আলী তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে খুলনা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পাইকগাছার কপিলমুনি তালতলা খালের কাছে পৌঁছালে ওঁৎ পেতে থাকা তিন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় তার স্ত্রী চিৎকার করলে পেছন থেকে একটি মোটরসাইকেল আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, সিনিয়র নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু, সদস্য আনোয়ারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, মাজহারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান ও কাজী সোহাগসহ অনেকে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park