1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের কালিয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, অসহায়, বিধবা ও ছিন্নমূল মানুষের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সেক্টর প্রতিনিধি মাসুম বিল্লাহ শাওন। এছাড়া, কালিয়া মাদরাসার মোহতামিম মুফতি শহিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন কালিয়া উপজেলার স্বেচ্ছাসেবক আবদুল্লাহ আল মামুন, মাকারিমুল আখলাক মাদরাসার মোহতামিম মুফতি আবদুল কাদের গওহারী, ইসলামিক ফাউন্ডেশন কালিয়ার মডেল কেয়ারটেকার ও আস-সুন্নাহ ফাউন্ডেশন কালিয়ার স্বেচ্ছাসেবী কে এম ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত ইফতার সামগ্রীর প্যাকেজে ছিল ১ কেজি মুড়ি, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর ও ১ লিটার তেল।

প্রাথমিকভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশে ১২ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে এবং এ বছর ৩০ হাজার পরিবারকে এই সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park