1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় প্রবাসীর স্ত্রী, দেবর, ননদ ও শাশুড়ির বেধড়ক মারপিট, দুই বোন হাসপাতালে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সোনা মল্লিকের ছেলে সিহাব মল্লিকের স্ত্রী রিমা খানম ও তার বোন তাসলিমা খানমকে শাশুড়ি, দেবর ও ননদ বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে। বর্তমানে তারা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সিহাব মল্লিক সৌদি আরবে প্রবাসী, এবং দীর্ঘ ৯ বছর ধরে দেশে ফেরেননি। বিবাহের পর ২ বছর সুখী দাম্পত্য জীবন কাটানোর পর, সিহাব মল্লিক প্রবাসে চলে যান এবং তার স্ত্রী রিমা খানম ও সন্তানদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখেননি। তার মা, বোন ও ভাই রিমা খানমের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছিলেন, এমনকি তাকে ডিভোর্স দেয়ার হুমকি দেওয়া হয়।

আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে তালবাড়িয়া গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের পর রিমা খানম ও তাসলিমা খানমকে তাদের দেবর, ননদ ও শাশুড়ি বেধড়ক মারপিট করে। এতে দুই বোন গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

রিমা খানম ও তার বোন তাসলিমা খানম প্রশাসনের কাছে এই বর্বরতা ও নির্যাতনের বিচার দাবি করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park