1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বিদেশি শিক্ষার্থীদের কালচারাল নাইট অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে প্রথমবারের মতো বিদেশি শিক্ষার্থীদের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের সহযোগিতায় “কালচারাল নাইট” উদযাপন করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে বিকেল থেকে রাত পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটা, ফটো সেশন, ডিনার ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথিদের অংশগ্রহণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন প্রোভোস্ট কাউন্সিলের কনভেনার অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মামুন উর রশিদ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

এছাড়া উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদের অধ্যাপক ড. আলি আজগর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, সহকারী প্রক্টর মোঃ আনোয়ার জাহিদ ও সহকারী হল প্রভোস্ট এস এম হানিফ।

বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি ও শিক্ষার্থীদের অনুভূতি

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিদেশি শিক্ষার্থীদের এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিদেশি শিক্ষার্থীরা জানান, তারা এ আয়োজন করতে পেরে আনন্দিত এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তারা আরও বেশি বিদেশি শিক্ষার্থীকে পবিপ্রবি-তে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করবেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিদেশি শিক্ষার্থীদের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু করেন, যা ব্যাপক প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park