1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, ইইউ প্রতিনিধিকে জানালেন ড. ইউনূস 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ এবং সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজদা লাহবিব সাক্ষাৎ করতে এলে আলোচনার এক পর্যায়ে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে ইইউ কমিশনার জানান, এ বছর বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলায় এবং মিয়ানমারের পশ্চিম রাখাইনে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় ইইউ ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। তবে, এটি যথেষ্ট নয় বলে তিনি উল্লেখ করেন, কারণ ক্যাম্পের মানবিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এবং তহবিলের ঘাটতি বাড়ছে।

ড. ইউনূস রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “এটি বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী সমস্যা। তবে এখনো এর সমাধানের নির্দিষ্ট কোনো তারিখ নেই।”

তিনি আরও বলেন, “আপনার বাংলাদেশ সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মহাসচিবও আসছেন, আমরা রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধির চেষ্টা করছি।”

ইইউ কমিশনার বলেন, “এ সংকটের একমাত্র সমাধান হলো শান্তি। মানবসৃষ্ট দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে। এর মধ্যে ভুল তথ্য ছড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত।”

ঘণ্টাব্যাপী বৈঠকে জলবায়ু পরিবর্তন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি, বন্যা ব্যবস্থাপনা, জ্বালানি সংযোগ এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

ড. ইউনূস নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থন চান। তিনি বলেন, “আমরা নবায়নযোগ্য শক্তির প্রসারে কাজ করছি। নেপাল ও ভুটান উভয়ই আমাদের কাছে জলবিদ্যুৎ বিক্রি করতে আগ্রহী, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে,

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park