1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দোয়ারাবাজারে রমাদ্বান উপলক্ষে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জামরুল ইসলাম রেজা, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে আশার আলো প্রবাসী সোসাইটির উদ্যোগে পবিত্র রমাদ্বান উপলক্ষে শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি সকালে প্রথম ধাপে চাইরগাঁও বাজারে এবং দুপুরে নাসিমপুর বাজারে (রহিমের পাড়া বেবী স্ট্যান্ড) এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি সকালে সংগঠনের নিজ কার্যালয়ে এবং বিকেলে নেতরছই হাফিজিয়া মডেল মাদ্রাসার সামনে আরও এক দফা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা নেছার আলী, রইছ উদ্দিন, ইব্রাহিম আলী, শামীম আহমদ, সেলিম মাহমুদ, তেরাব আলীসহ কার্যকরী পরিষদের সদস্য নুরুজ্জামান, শুকুর আলী, সফিক আলী, অলিউর রহমান, আলিম উদ্দিন, বাবুল মিয়া উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান সেলিম, সভাপতি মোঃ ইশ্রাব আলী সোহাগ, সহ-সভাপতি ছোহরাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও কোষাধ্যক্ষ জুয়েল আহমদ খোকন এক বিবৃতিতে জানান, তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park