1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে? জানালেন ইলন মাস্ক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট সম্পর্কে একটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। তবে সেটি নিজের সম্পর্কে নয়।

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মাস্ক জানান, তার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভ্যান্সই পরবর্তী প্রেসিডেন্ট?

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারাভিযানে অন্যতম দাতা ছিলেন ইলন মাস্ক। তিনি এক্সে লিখেছেন, “ভ্যান্স সর্বকালের সেরা ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট।”

ইলন মাস্ক আরও বলেন, “ট্রাম্প যেভাবে নেতৃত্ব দিয়েছেন, একইভাবে ভ্যান্সও ভবিষ্যতে শক্তিশালী নেতৃত্ব দিতে সক্ষম হবেন।”

কে এই জেডি ভ্যান্স?

৪০ বছর বয়সী জেডি ভ্যান্স বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং দেশটির ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি, যিনি এ পদে আসীন হয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলক কম হলেও তিনি এর আগে ওহাইওর সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একসময় ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন ভ্যান্স। তবে রাজনীতিতে প্রবেশের পর তার অবস্থান পরিবর্তন হয়। ২০২২ সালের সিনেট নির্বাচনে ট্রাম্পের সমর্থন পাওয়ার পর তিনি রিপাবলিকান পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন।

মাস্কের ভবিষ্যদ্বাণী কতটা বাস্তবসম্মত?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের মতো ব্যক্তিদের সমর্থন ভ্যান্সের জন্য ইতিবাচক হলেও, তার প্রেসিডেন্ট হওয়ার পথ এখনো দীর্ঘ এবং চ্যালেঞ্জিং। তবে ট্রাম্পের জনপ্রিয়তা এবং তার সমর্থনের ভিত্তিতে ভবিষ্যতে ভ্যান্স যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে বসতে পারেন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তবে, সময়ই বলে দেবে মাস্কের এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়!

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park