1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটিতে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নেতৃত্বে প্রতিক ও সৌরভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখায় চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মালেক, সাবেক সভাপতি ইপন চন্দ্র ও সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সহিদুল ইকরামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে প্রতিক পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে এস.এম. তানভিরুল ইসলাম (সৌরভ) মনোনীত হয়েছেন। আগামী এক বছরের জন্য তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি হিসেবে তাওয়াজ মোরশেদ হিমেল এবং সহ-সভাপতি হিসেবে মো. নাজমুল হুদা রিফাত, জীবন চাকমা, সজীব বড়ুয়া, সাজ্জাদ ইবনে হোসেন, নাহিম উদ্দিন, ফাহিম ফাতিন, অনির্বাণ দে অর্ক, মোহাম্মদ আলী সাগর, মহিদুল শরীফ, নীলাঞ্জন দেবনাথ ধ্রুব, সিয়াম রহমান, আরফানুল ইসলাম বাবু, সাইমন ইসলাম, হাসান আহম্মেদ, মোহাম্মদ আশরাফুল, উম্মে তাসমিন সুমাইয়া জেবা, মেহেজাবিন চৌধুরী (বিপাশা), নীলাঞ্জনা দাশ এবং ওয়াহিজাতুন্নেসা স্বর্ণালী দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংগঠন সক্রিয় রয়েছে, যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পবিপ্রবির চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরাম তেমনই একটি সংগঠন, যা চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে বিভিন্ন সহায়ক কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park