1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় উপজেলা প্রশাসনের অভিযানে ১৩ কাঠ চুল্লী ধ্বংস, ৬ ইটভাটার বিদ্যুৎ বিচ্ছিন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে অবৈধ ইটভাটা ও কাঠ কয়লার চুল্লীর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযানে ১৩টি কাঠ কয়লার চুল্লী ধ্বংস করা হয় এবং দুপুর ১২টার দিকে ৬টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খুলনা জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আঁখি শেখ। ফায়ার সার্ভিসের সহযোগিতায় কাঠ কয়লার চুল্লীগুলো ধ্বংস করা হয় এবং অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্য, থানা ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে অবৈধ ইটভাটা ও কাঠ কয়লার চুল্লী বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই অবৈধ ইটভাটা ও কাঠ কয়লার চুল্লীর ফলে আশপাশের কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ছাড়া বিষাক্ত ধোঁয়ার কারণে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ নানা রোগের শিকার হতে হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ কার্যক্রম বন্ধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটা ও কাঠ কয়লার চুল্লীর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park