
আরিফুজ্জামান (সাগর) প্রতিনিধি
ঢাকা, বুধবার (৫ মার্চ ২০২৫) ─ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৬১তম সভা আজ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান জনাব বাহারুল আলম বিপিএম।
সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন জনাব এ কে এম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি (মহাপরিচালক, র্যাব); জনাব এস এম সাজ্জাত আলী, এনডিসি (কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ); জনাব মো. মতিউর রহমান শেখ (অ্যাডিশনাল আইজি, সিআইডি); জনাব আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম (অ্যাডিশনাল আইজি, রেক্টর, পুলিশ স্টাফ কলেজ); জনাব গোলাম রসুল (অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্ব), স্পেশাল ব্রাঞ্চ); জনাব মোঃ তওফিক মাহবুব চৌধুরী, বিপিএম (অ্যাডিশনাল আইজি); জনাব কাজী মো. ফজলুল করিম (ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স); ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা) (ডিআইজি); জনাব মোঃ আমিনুল ইসলাম, বিপিএম (বার) (ডিআইজি); জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম (অ্যাডিশনাল ডিআইজি); জনাব সুফিয়ান আহমেদ (অ্যাডিশনাল ডিআইজি); জনাব আহমদ মুয়ীদ (অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট); জনাব কামরুল হাসান তালুকদার (ইন্সপেক্টর, প্রেসিডেন্ট, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন); জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ (স্বতন্ত্র পরিচালক); জনাব মো: আবদুল কাইয়ুম খান (ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি) এবং জনাব সাইফুল আলম, এফসিএস (কোম্পানি সচিব)।
সভায় ব্যাংকের পরিচালনাগত দিকনির্দেশনা ও উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।