1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হাতিরদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকালে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয়ের লক্ষ্যে হাতিরদিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে ফলের দোকান, ইফতারি দোকান, মুদির দোকান ও তরকারি বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইজন মুদির ব্যবসায়ী এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ উপায়ে খাদ্য প্রক্রিয়াকরণের দায়ে এক মিষ্টি ও হোটেল মালিককে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী মোট ৮,০০০/- টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park