1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সরকারি খরচে নতুন স্কুল ভবন, গ্রামবাসীদের অভিযোগ— নিম্নমানের সামগ্রী ব্যবহার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর জামভেদিয়ায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন জুনিয়র হাই স্কুল ভবন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হয়েছে, যার ফলে ইতোমধ্যেই প্লাস্টার খসে পড়ছে এবং ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে।

গ্রামবাসীরা জানান, নির্মাণকাজ চলাকালীনই তারা সন্দেহ প্রকাশ করেছিলেন এবং সরকারি আধিকারিকদের অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তী সময়ে জেলাশাসককে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে দেখা যায়, হস্তান্তরের আগেই ভবনে বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে, যা নিয়ে শিক্ষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের নির্মাণের কারণে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঠিকাদার সিদাম ঘোষ দাবি করেছেন, তিনি সমস্ত কাজ যথাযথভাবে করেছেন।

অভিযোগের বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র আশ্বাস দিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গ্রামবাসী প্রসাদ সাহা ও মুরালী সাহা, পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত ধল, জামভেদিয়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ মন্ডল, অভিযুক্ত ঠিকাদার সিদাম ঘোষ এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্রসহ অন্যান্যরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park