1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসএফআই’র মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এবং সোমবারের বোনকাণ্ডের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে এসএফআই কর্মীরা আজ হাওড়ায় বিক্ষোভ মিছিল করে। সদর জেলা অফিস থেকে শুরু হওয়া মিছিল হাওড়া ময়দানে পৌঁছালে শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।

এ সময় পুলিশের বাধার মুখে পড়লে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলতে থাকে, ফলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ মন্ডল হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া গোলমালের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে বাম ও তৃণমূলের পাল্টাপাল্টি বক্তব্য চরমে ওঠে। এরই ধারাবাহিকতায় এসএফআই কর্মীরা সোমবার রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দিয়েছিল, যা বিভিন্ন স্থানে সংঘর্ষে রূপ নেয়।

আজকের এই প্রতিবাদ মিছিলের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ বেশ কয়েকজন এসএফআই কর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park