1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা মেট্রোপলিটন পুলিশের বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। সকাল ৯:৩০ টায় খুলনার বয়রা বাজার মোড় থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এক বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের প্রতি সংহতি প্রকাশ করে।

আলোচনা সভায় বক্তব্য:

র্যা লির পর পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। সভার শুরুতেই তিনি পুলিশ বিভাগে কর্মরত নারী সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, “নারীর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে নারীদের অবদান অপরিসীম। সমাজের উন্নতি ও অগ্রগতি নিশ্চিত করতে নারী-পুরুষের সমন্বিত অংশগ্রহণ আবশ্যক। আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমেই একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারব।”

নারী পুলিশ সদস্যদের বক্তব্য:

আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নারী পুলিশ সদস্যগণ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা বলেন, নারীদের মেধা, যোগ্যতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সমাজে নারীর প্রকৃত স্থান নিশ্চিত করা সম্ভব। তারা ভবিষ্যতে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত অতিথিরা:

অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ কুতুব উদ্দিন, ডিসিবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park