1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসির গণবিজ্ঞপ্তি জারি, নতুন দলের আবেদনের শেষ সময় ২০ এপ্রিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলগুলোকে নিবন্ধন দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।

সোমবার (১০ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানান। তিনি বলেন, “দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। আগের আইন অনুযায়ীই নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।”

গণবিজ্ঞপ্তিতে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এর অধীন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলী পূরণে সক্ষম রাজনৈতিক দলসমূহকে নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা মোতাবেক বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণপূর্বক আগামী ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

এছাড়া, আবেদনকারী রাজনৈতিক দলকে স্বীয় লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তের সাথে কিছু নির্ধারিত দলিলাদি সংযুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে:

দলের গঠনতন্ত্র

নির্বাচনি ইশতেহার, দলের লোগো, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সকল সদস্যের পদবীসহ নামের তালিকা

ব্যাংক একাউন্ট নম্বর, তহবিলের উৎস এবং নিবন্ধন ফি বাবদ পাঁচ হাজার টাকা জমাদানের প্রমাণপত্রসহ অন্যান্য দস্তাবেজ।

এছাড়া, যে কোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কমপক্ষে এক আসন লাভের সমর্থনে প্রমাণ সরবরাহ করতে হবে অথবা ভোটের মোট পাঁচ শতাংশ লাভের দলিল।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলের নাম সরকারি গেজেটে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সার্টিফিকেট প্রদান করা হবে।

বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৯টি, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম শেষ হলে এ সংখ্যা বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park