1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় ক্লাস্টার চাষিদের অভিজ্ঞতা বিনিময় সফর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ডুমুরিয়া উপজেলার ক্লাস্টার চাষিরা অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেছেন।

বাগেরহাট সদর উপজেলার উৎকুল চিংড়ি চাষী ক্লাস্টারের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হয়। সফরে ডুমুরিয়ার চাষিদের সঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান ও মেরিন ফিশারিজ কর্মকর্তা কানু বিশ্বাস উপস্থিত ছিলেন। অন্যদিকে, আয়োজক উৎকুল চিংড়ি চাষী ক্লাস্টারের পক্ষ থেকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী ও ক্লাস্টারের অন্যান্য সদস্যরা অংশ নেন।

সফরে উভয় ক্লাস্টারের চাষিদের মধ্যে চিংড়ি চাষের উন্নত প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির কৌশল ও চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা হয়। এসময় প্রশ্নোত্তর পর্বে চাষিরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং সরেজমিনে চিংড়ির গ্রোথ ও উৎপাদন পরিদর্শন করেন।

সফর শেষে অংশগ্রহণকারী চাষিরা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এটি তাদের চাষের উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park