1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার: সাত দিনের মধ্যে শুরু হবে, দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে। এমন তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এই কথা জানান। তিনি বলেন, “আছিয়া আজ দুপুর ১টার দিকে সিএমএইচে মারা গেছে। আমাদের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। আমরা সবাই শোকার্ত, তবে আমাদের দায়িত্ব পালন করতে হবে।”

আইন উপদেষ্টা আরও বলেন, “আমরা আজকেই পোস্টমর্টেম প্রতিবেদন নেওয়ার ব্যবস্থা করেছি। আছিয়ার মরদেহ মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারের মাধ্যমে। আছিয়ার মরদেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত থাকবেন। তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন।”

তিনি জানান, “ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে এবং আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাবো। ইতিমধ্যেই ১২-১৩ জনের ১৬১ ধারায় (দণ্ডবিধি) স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আশা করছি আগামী সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে।”

আসিফ নজরুল আরও বলেন, “আপনারা জানেন অতীতে ধর্ষণ মামলায় অব্যাহত শুনানির মাধ্যমে ৭/৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে। আমরা আশা করছি, বিচারকরা দ্রুততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করবেন, কারণ এখানে পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে এবং ডিএনএ টেস্ট, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। এজন্য খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার হবে। ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”

তিনি সতর্ক করে বলেন, “এ ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করবো না।”

আইন উপদেষ্টা আরও বলেন, “আমাদের কোনো ভুল-ত্রুটি থাকলে সুনির্দিষ্টভাবে বলবেন, অবশ্যই আমরা সেই ভুলত্রুটির রেসপন্স করবো। আমাদের কাজের মধ্যে এখন কোনো ভুল নেই। ভবিষ্যতে যদি কোনো ভুল হয়, সেটি সংশোধন করার চেষ্টা করবো।”

এই ঘটনায় মাগুরার জনগণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় হয়ে তদন্ত কার্যক্রম চালাচ্ছে এবং বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park