1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় অভিজ্ঞতা বিনিময়ে দেবহাটার চিংড়ি চাষিরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা।

মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ২৫ জন চিংড়ি ক্লাস্টার চাষি অভিজ্ঞতা বিনিময়ের জন্য খুলনার ডুমুরিয়া সফরে আসেন। ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে তাদের স্বাগত জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগ্যান। সফরে দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে চাষিরা অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে চাষিরা ডুমুরিয়ার বড়ডাঙ্গা চিংড়ি চাষি ক্লাস্টার-২ পরিদর্শন করেন। উভয় ক্লাস্টারের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় হয়। এ সময় স্বর্ণপদকপ্রাপ্ত চাষি মো. তবিবুর রহমান জোয়াদ্দার, আধা নিবিড় চিংড়ি চাষি নিত্যানন্দ মণ্ডল, অভিজিৎ বিশ্বাস ও সফল ক্লাস্টার লিডার শেখ মাহতাব হোসেন বক্তব্য দেন। ক্লাস্টারের আয়-ব্যয় ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনার পর চাষিরা সরেজমিনে ঘের পরিদর্শন করেন, যেখানে ঘের মালিক অনুপ মণ্ডল জাল টেনে মাছ দেখান।

প্রধান অতিথি সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম বলেন, বড়ডাঙ্গা মডেল অনুসরণ করলে চাষিরা উৎপাদন ২-৩ গুণ বাড়াতে পারবেন। সফর শেষে চাষিরা নার্সারি ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি ও গভীরতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং মিষ্টি পানিতে বাগদা চাষের প্রতি উৎসাহ দেখান। ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণের জন্য তারা মৎস্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park