1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর, ১৪ মার্চ: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেব্রুয়ারি মাসে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর, কাশিপুর, শাহজাদপুর, মাসিলা, হিজলী, আন্দুলিয়া ও পাঁচপীরতলা সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ মাদক পাচারকারীকে আটক করেছে। অভিযানে ১৯ লাখ ৯৬ হাজার ৮৮০ টাকা মূল্যের বিদেশি মদ, বিয়ার, ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো: শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে হাফিজুর রহমান (২৩), একই উপজেলার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শহিদ হাসান (২৫), বাগুড়ি গ্রামের কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন লিটু (৪৮), লিটুর ছেলে মেহেদী হাসান (২৫), রাড়িপুকুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেন (৩৫), বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আকাশ (২০), একই গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে ইমন হোসেন (১৯), একই থানার বালুন্ডা গ্রামের তহিদুর রহমানের ছেলে রনি বাবু হাসার (১৮), চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫) ও যশোর আনসার ক্যাম্প বেজপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রাব্বি ইসলাম (২৩)।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park