1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামে ডাকাত দলের হাত থেকে বাঁচতে মানববন্ধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ডাকাত দলের সদস্যদের অনতিবিলম্বে গ্রেপ্তার, তাঁদের হাত থেকে এলাকবাসীকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন  ডাকাতির কবলে পড়াশুরু  পরিবারগুলোর সদস্য জোৎস্না বেগম, শেফালি বেগম,  মো. সাগর শেখ,পারভেজ সহ অনেকে ।

মানববন্ধনকারীদের অভিযোগ, গত দুই মাসে নোয়াগ্রাম ও পার্শ্ববর্তী বয়রা ও ঘাঘা এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় নোয়াগ্রাম এলাকার একাধিক মামলার আমামি আসমা বেগম, আব্দুর নূর তুষার ও তাদের সহযোগী সাদ্দাম, আকাশ, হান্নান, বিপ্লব, শিপন, ভাষান ও খায়রুল জড়িত রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা লোহাগড়া থানায়  মামলা ও অভিযোগ করেন৷ এসব মামলায় দুইবার আসমা বেগম গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর কয়েকদিনের মধ্যে   আসমা জামিনে বের হয়ে আসেন। তাছাড়া তার অন্য সহযোগিদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি। আর ডাকাতদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ করে আমরাই এখন উল্টো বিপদে পড়েছি। ডাকাতরা প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। মামলা ও অভিযোগকারিদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মিথ্যা নির্যাতনের মামলা করেছেন ওই আসমা বেগম। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

জোৎস্না বেগম বলেন, গত ৩০ জানুয়ারি আমার বাড়িতে হওয়া ডাকাতির ঘটনায় আমরা মামলা করেছিলাম। ওই মামলায় আসমা গ্রেপ্তার হয়েছিল। অন্যান্য ডাকাতির ঘটনায় ও সে গ্রেপ্তার হয়। কিন্তু কয়দিন পরই জামিন পেয়ে যায়। জামিনে এসে আসমা আমাদেরকে হুমকি-ধামকি দেচ্ছে। নির্যাতনের একটা মামলাও দিয়েছে আমাদের নামে। নানাভাবে হয়রানি করতেছে, আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করতেছে।

শেফালী  বেগম বলেন,ডাকাত দলের সদস্যরা নানাভাবে  আমাদের হুমকি ধামকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়ি থাকতে পারতিছে না। পালিয়ে বেড়াচ্ছি।

লোহাগাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান সাংবাদিদের বলেন, আসমার নামে ২০২২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এলাকায় চুরি ও দস্যুতার মামলায় জড়িত থাকায় আসমাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিলাম। তুষারের নামেও একাধিক মামলা রয়েছে। তুষারসহ এদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনগণের যত মালামাল খোয়া গেছে, সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park