
তেরখাদা প্রতিনিধি:
আজ বুধবার সকাল ১০টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আব্বাস আলীর সঞ্চালনায় বক্তব্য দেন ফিল্ড সুপারভাইজর আবুল কাশেম, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, ওসির প্রতিনিধি এস আই সেলিম এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও নিউজ-২১ টেলিভিশনের তেরখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান।
সেমিনারে বিভিন্ন ইউনিয়নের শিক্ষক ও ইমামগণ উপস্থিত ছিলেন। এতে সরকারি ফান্ডে অধিক পরিমাণে যাকাত প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।