1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে আকরাম মুন্সীর জায়গা দখল চেষ্টার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের চিত্রা গ্রামের দরিদ্র আকরাম মুন্সীর ভােগদখলীয় জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আকরাম হোসেন বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার চিত্রা গ্রামের আকরাম হোসেন চিত্রা মৌজার এসএ ৯৫ খতিয়ানের এসএ ৩১৮/৭৪৭ দাগের মোট ২.৩০ একর জমির মধ্যে ০.৬০০০ একর জমি প্রাপ্ত হন। কিন্তু প্রতিপক্ষ একই এলাকার মৃত মোস্তফা মল্লিকের ছেলে কামাল উদ্দিন মল্লিক, জব্বার আলীর ছেলে সাহেব আলী শেখ, সাহেব আলীর ছেলে রেজোয়ান শেখ ও ছাদ্দাম শেখ সীমানা ঠিক নেই বলে বাড়ীতে প্রবেশ করে পুকুরে থাকা মাছ, গাছে থাকা নারকেলসহ জমিতে থাকা ফসলাদি লুটপাট করে নিয়ে যায়া।

প্রতিপক্ষদের বাড়ী আকরামের সীমার কাছে হওয়া তারা জমির আইল ঠিক নেই এই অজুহাতে জমি দখলের অপচেষ্টা চালায়। ভাক্তভোগী আকরাম অভিযোগে জানান, চিত্রা মৌজার এসএ ২৯১ নং খতিয়ানের ৩১৮ দাগের মোট জমি ২.৩০ একরের মধ্যে নালিশী জমির ২.৩০ একর জমি ভূয়া খতিয়ানভূক্ত হয়েছে। যা এনিমিভূক্ত। প্রতিপক্ষ পুরো জমি তাদের নিজেদের দাবী করে ভোগদখল করার চেষ্টা করে আসছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে বিবাদীদের বিরুদ্ধে ১৩/২০১২ নং একটি মামলা চলমান রয়েছে। মামলা থাকার পরেও প্রতিপক্ষ জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তাদের কাছে আকরাম নিরাপদ নন বলে জানান, তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কামাল ও সাহেব আলীর কাছে জানতে চাইলে তারা বলেন, আকরাম মুন্সী কোন জমি পাবেন না, জমির মালিক জেহাদ হোসেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park