1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় সুদে লগ্নিকৃত টাকা আদায়ের সময় এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন খোকন।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৫ মার্চ) দুপুরে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে তার বাড়িতে টাকা চাইতে যান শিক্ষক বশির উদ্দিন খোকন। স্বামী আল আমীন বাড়িতে না থাকায় গৃহবধূ জানান, স্বামী এলে টাকার বিষয়ে কথা হবে। কিন্তু শিক্ষক বশির উদ্দিন খোকন স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে গৃহবধূর হাত ধরে টানাটানি শুরু করেন। গৃহবধূ চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

ঘটনার পরদিন ভুক্তভোগীর স্বামী শিক্ষক বশির উদ্দিন খোকনের স্ত্রী নেহারকে বিষয়টি জানালে তিনি উল্টো হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষক গৃহবধূ ও তার স্বামীকে কিছুদিনের জন্য এলাকা ছেড়ে ঢাকায় যেতে বলেন এবং তাদের পাঁচ হাজার টাকা দিতে চান বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর স্বামী জানান, “শিক্ষক বশির উদ্দিন খোকনের কাছ থেকে আমি ৩০ হাজার টাকা সুদে নিয়েছি এবং নিয়মিত সুদ পরিশোধ করছি। কিন্তু তাই বলে তিনি আমার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করতে পারেন না। আমি এর কঠোর বিচার চাই।”

অভিযোগের বিষয়ে শিক্ষক বশির উদ্দিন খোকন বলেন, “আমি শুধুমাত্র পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park