1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নটরাজ নৃত্য মহোৎসব সিজন ৩ : নৃত্যশিল্পীদের মিলনমেলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ)

১৯ মার্চ, বুধবার বিকেল চারটায়, কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো নটরাজ নৃত্য মহোৎসব সিজন ৩। নটরাজ নৃত্যালয়ের কর্ণধার পারমিতা মন্ডলের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে বিভিন্ন জেলার নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। বিশিষ্ট নৃত্যশিল্পী ও অতিথিদের সংবর্ধনার পাশাপাশি বারোজন নৃত্য শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন ভারতনাট্যম গুরু খগেন্দ্রনাথ বর্মন, ডঃ অর্কদেব ভট্টাচার্য, কর্নাটক থেকে আগত নৃত্যগুরু কুমার কারিআপ্পা, নৃত্যশিল্পী উৎপল কুন্ডু ও মালবিকা সেন, ওডিসি নৃত্যশিল্পী সাহিব নারায়ণ ব্যানার্জী, ভয়েস ওভার শিল্পী রবিন ব্যানার্জী।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন নাট্যশ্রী গুরু দেবযানী চ্যাটার্জী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক বিজয়ী ভারতনাট্যম শিল্পী মধুরিমা চক্রবর্তী মুখার্জীসহ বিশিষ্টজনেরা।

বিশিষ্ট অতিথিরা পারমিতা মন্ডলের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “নতুন প্রতিভাদের উৎসাহিত করার এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ছাত্র-ছাত্রীদের সঙ্গে অভিভাবকদেরও যুক্ত করা হয়েছে, যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ।”

পারমিতা মন্ডল বলেন, “এটি আমার তৃতীয় মেগা প্রদর্শনী, যেখানে ২৪০ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছে। নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম দেওয়াই আমার মূল লক্ষ্য। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন। তবে নতুন প্রতিভাদের আরও সুযোগ দিতে সরকারি সহায়তা প্রয়োজন।” অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park