1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শহিদ কন্যাকে দুমকীতে সঙ্ঘবদ্ধ ধর্ষণঃ ডিবি’র জালে পলাতক আসামি আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী ও দুমকি প্রতিনিধি

জুলাই বিপ্লবে শহীদ (গেজেটেড) হওয়া এক ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি সিফাত মুন্সিকে নানার বাড়ি থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সিফাত মুন্সি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে। ডিবি’র একটি দল শুক্রবার (২১ মার্চ) ভোর ৫ টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “সম্প্রতি দুমকী থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ সিফাত মুন্সিকে (১৯) তার নানা বাড়ি থেকে আটক করা হয়েছে।”

গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার আলগী এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন শহিদ কন্যা। পরের দিন, বুধবার (১৯ মার্চ) ভুক্তভোগী নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামী সাকিব মুন্সিকে (১৭) ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park