1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কোস্ট গার্ডের অভিযানে মোংলায় সুমন বাহিনীর ৫ ছিঁচকে চোর আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক,

২১ মার্চ ২০২৫: বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সুমন বাহিনীর ৫ ছিঁচকে চোরকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ০৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সুমন বাহিনীর একটি দল বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা থেকে হারবারিয়ার দিকে যাচ্ছিল। আজ, ২১ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৪ টায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান চলাকালে মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক বোট তল্লাশি করা হয় এবং ৫ জন চোরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন: মোঃ জনি (১৯), মোঃ আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মোঃ আজিম (২৬), মোঃ মেজবাহ (১৯)।

এরা পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলায় পলাতক ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল দিয়ে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park