1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাট জেলা প্রতিনিধি হারুন শেখ।

বাগেরহাটের রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রামপাল খেওয়া ঘাটের ট্রলারে এই দিবসটি পালন করা হয়। রামপাল অ্যাক্টিভিস্টা রামপাল-এর উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “শান্তির জন্য পানি”, যা নিরাপদ পানির প্রাপ্যতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার বলেন, “বিশুদ্ধ পানি আমার অধিকার, এটা করুণা নয়। রামপালসহ বাগেরহাটে বিশুদ্ধ পানি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আজ বিশ্ব পানি দিবসে আমরা রামপালসহ বাগেরহাটে বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করতে চাই। লবণাক্ততার কারণে এখানে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কিছু জমিতে লবণ পানি ঢোকানো বন্ধ করতে হবে। উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। আমরা নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানাই, যেন টেকসই পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়।”

এফএফসিআরজে’র যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মাহফুজ বলেন, “বাংলাদেশের উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট একটি জীবনের প্রশ্ন। জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে লাখো মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে, বিশেষ করে নারীরা যারা প্রতিদিন পানি সংগ্রহ করতে দীর্ঘ পথ পাড়ি দেয়। এই বিশ্ব পানি দিবসে, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার উপকূলীয় জনগণের পানির সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। বর্ষার পানি সংরক্ষণে এবং নিরাপদ পানি সরবরাহে বিনিয়োগ বাড়ানো উচিত। পাশাপাশি, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা প্রকল্পগুলির বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে পারে। পানি সংকট শুধু জলবায়ু সংকট নয়, এটি মানবাধিকারের প্রশ্ন। নিরাপদ পানি একটি মৌলিক অধিকার—এটি নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য ও প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, একশনএইড বাংলাদেশ’র ইন্সপাইরেটর নয়ন হোসেন, এফএফসিআরজে’র প্রতিষ্ঠাতা মো. মাহফুজ, অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সভাপতি সুমিত ভট্টাচার্য, অ্যাক্টিভিস্টা রামপালের সভাপতি আল-মামুন মাঝি, অ্যাক্টিভিস্টা রামপালের ইয়ুথ ফেলো আবু হুরায়রা শেখ প্রমুখ। এ সময় পরিবেশবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন এবং বৃষ্টির পানি সংরক্ষণ, লবণাক্ততা প্রতিরোধে সমাধান এবং সম্প্রদায়ভিত্তিক পানির ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বক্তারা পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, নিরাপদ পানির অধিকারের জন্য এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park