1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় গৃহবধূর লাশ: স্বামীসহ পরিবারের বিরুদ্ধে নৃশংস হত্যার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

আজ ২৩ মার্চ সকালে তেরখাদা থানা পুলিশ উপজেলার বিজয় নগর এলাকার ওসমান মিয়ার কলাবাগান থেকে সাথিরন বেগম ময়না (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধূ সাথিরন বেগম কালিয়া উপজেলার হরিসপুর গ্রামের রহিম সরদারের পুত্র আনিচ সরদারের স্ত্রী। আনিচ সরদারের সাথে বিয়ের পর থেকেই সাথিরন বেগম খুলনায় বসবাস করতেন। অপরদিকে, আনিচ সরদার তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হরিসপুরে বসবাস করতেন।

পুলিশ জানায়, সাথিরন বেগম ময়না বিয়ের কিছুদিন পর বিদেশে চলে যান। দুই বছর বিদেশ থাকাকালীন সময়ে তার আয়ের সব টাকা স্বামী আনিচ সরদারের কাছে পাঠান। সাথিরন বেগম দেশে এসে তার পাঠানো টাকা স্বামীর কাছে ফেরত চান। সর্বশেষ গত ২২ মার্চ বিকেলে সাথিরন বেগম ময়না তার পাওনা টাকা চাইতে স্বামীর বাড়ি হরিশপুর গ্রামে যান। টাকা চাইলে সাথিরনের উপর চলে অমানবিক নির্যাতন। আনিচ সরদার, তার ভাই রনিচ সরদার ও তার পরিবারের লোকজন সাথিরন বেগমকে বেদম মারপিট করে হত্যা করে তেরখাদা উপজেলার বিজয়নগর এলাকায় ওসমান মিয়ার কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়।

সকালে এলাকাবাসী লাশ দেখে তেরখাদা থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সাথিরনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তেরখাদা থানায় সাথিরন বেগম হত্যা মামলার প্রস্তুতি চলছে। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, আসামীরা দুর্দান্ত প্রকৃতির। এদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নানাবিধ অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে। হত্যার ঘটনায় তেরখাদা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park