1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় বিআরটিএ’র রোডশো, লিফলেট বিতরণ ও ওয়ার্কশপ পরিদর্শন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে খুলনা বিআরটিএ সোমবার দুপুর ১২টায় রোডশো ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। পাশাপাশি শহরের বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) উসমান সরওয়ার আলমের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন লাইসেন্স শাখার মোটরযান পরিদর্শক সাইফুর রহমান, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন হোসেন, দাউদ হোসেন, নিরাপদ সড়ক চাই-এর খান জাহান আলী থানার আহ্বায়ক শেখ আব্দুস সালামসহ বিআরটিএ খুলনা সার্কেলের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ।

রোডশোর পর যানবাহন চালকদের মধ্যে গণসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়, যেখানে উল্লেখ করা হয়— অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায় নিষিদ্ধ, গতি সীমা মেনে চলতে হবে, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, বৈধ লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, ওভারটেকিং করা যাবে না, মাদক সেবন করে গাড়ি চালানো নিষিদ্ধ, যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে হবে, চলন্ত গাড়িতে ওঠানামা করা যাবে না, বাম পা আগে দিয়ে নামতে হবে, ফিটনেসবিহীন গাড়ি রং করে রাস্তায় নামানো যাবে না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে খুলনা বিআরটিএ সহকারী পরিচালকের নেতৃত্বে শহরের বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করা হয়। এসময় ওয়ার্কশপ মালিকদের সতর্ক করে বলা হয়, ফিটনেসবিহীন পুরনো গাড়ি রং করে রাস্তায় নামালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park