
এস.এম. শামীম, খুলনা:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ঈদের শুভেচ্ছা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার স্থানীয় পথের বাজারে শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়। এরপর মানজালের বটতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু।
এতে আরও বক্তব্য রাখেন—
আব্দুর রকিব মল্লিক, মো. মনিরুল হক বাবুল, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্ল্যা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দীন, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, ডা. হাফিজুর রহমান, মো. ইমরান হোসেন, বাবু রাম প্রসাদ অধিকারী, কুদরত-এ-এলাহী ইস্পিকার, মো. জাসেদ কবীর জুয়েল, মো. আলম চৌধুরী, মো. বাদশা গাজী, মো. মুকিত মীর, আব্দুল আল মামুন নিপু, মো. দেলোয়ার হোসেন, আরিফুল ইসলাম হাসান, মোহাম্মদ খান, মো. সাজ্জাদ মোল্ল্যা, মোহাম্মদ আলী মিন্টু, মো. লিটন শেখ, গাজী মনিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. এফতেকার সরদার, মো. হিমেল গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
র্যালি ও সমাবেশ শেষে দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা আবেদ আলী ও বেল্লাল মোল্লা খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানানো হয়। তাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।