1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি

দিঘলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার মাওলানা আসাদুল্লাহ হামিদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামায়ে পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান (সোহেল)। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া শাখার সেক্রেটারি মো. লিটন, সহ-সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুফতি বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদ শুধু আনন্দের নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত করারও একটি উপলক্ষ। দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সকলের এগিয়ে আসা উচিত। পরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park