1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

সন্ধ্যা ৭টায় প্রশাসনিক ভবনের সামনে মুক্ত বাংলার পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। তিনি বলেন, “২৫ মার্চ জাতির ইতিহাসের এক ভয়াবহ রাত, যে রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে এক নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে বাঙালির মুক্তির স্বপ্নকে নৃশংসভাবে দমন করার চেষ্টা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগসহ বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যা করা হয়েছিল ছাত্র, শিক্ষক, পুলিশ ও সাধারণ নাগরিকদের।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনএফএস অনুষদের ডিন প্রফেসর মোঃ শহীদুল ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ। বক্তারা ১৯৭১ সালের গণহত্যার বিভীষিকাময় রাতের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোঃ বশির উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park