1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পশ্চিম থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটি

বটিয়াঘাটা উপজেলার পশ্চিম থানা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান, শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৪টায় বটিয়াঘাটা হাসপাতাল মোড়ে রানা হোটেল সংলগ্ন স্থানে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনি সংগঠক মো. আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে সদর দ্বীনি সংগঠক মাওলানা আবু সাঈদ। এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম সরদার এবং ইসলামী আন্দোলন খুলনা জেলার সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা পূর্ব থানা শাখার সভাপতি মাওলানা মেজবাহউদ্দিন, পশ্চিম থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা কারিমুল ইসলাম এবং সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার মিডিয়া সদস্য মো. আলামিন গোলদার, ইমাম পরিষদ ও মুজাহিদ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে বক্তারা রমজানের ফজিলত, ইসলামি ঐক্য এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। শেষে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park