1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান এলায়েন্সের ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান এলায়েন্সের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের ৫৪তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। গত ২৬ মার্চ ২০২৫, বুধবার, বিকাল ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার পার্টির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট রিয়েলেটর নাসির আলী খান পল এবং সঞ্চালনায় ছিলেন নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির কর্মকর্তা ও সাংবাদিক সুব্রত তালুকদার।

বিশিষ্ট অতিথিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব মুর্শেদ আলম ও গিয়াস আহমেদ, নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনের প্রার্থী শাহ শহীদুল হক সাঈদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘৮০ দশকের সাবেক ছাত্রনেতা ও লেখক এম জসীমউদ্দীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আইটিভি পরিচালক সাংবাদিক রিমন ইসলাম, এডভোকেট মোহাম্মাদ আলী বাবুল, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ও বিশিষ্ট রিয়েলটর মঈনুল ইসলাম, জেএসএফ’র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন, বিশিষ্ট সংগঠক আহসান হাবিব, সুরকার ও গীতিকার মেহফুর রহমান, সাংস্কৃতিক সংগঠক মিনহাজ আহমেদ, কবি শাহীন ইবনে দেলওয়ার, মঈনুজ্জান চৌধুরী, উত্তম সাহা, বিশিষ্ট রিয়েলটর রিনা সাহা, বিপ্লব পাল, রেজাউল করিম, আবুল খায়ের, স্বপনা খান ও সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।

মাহফিল ও বিশেষ দোয়া ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম। আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪-এর ছয় দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ‘৭৫-এর ১৫ আগস্ট, ২১ আগস্ট, ৩ নভেম্বরের নির্মম হত্যাকাণ্ড এবং স্বৈরাচারবিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীরদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সমাপ্তি ও আপ্যায়ন অনুষ্ঠান শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park