
তেরখাদা প্রতিনিধি:
খুলনা জেলার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ মার্চ রাতে, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রূপসা থানাধীন চাঁদপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
কাজী বিপ্লব, তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের জাহিদুল কাজীর পুত্র। তার বিরুদ্ধে খুলনা রূপসা থানাসহ তেরখাদা থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মারধর, চুরি, অস্ত্র ব্যবহার এবং অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।
গ্রেফতার হওয়া কাজী বিপ্লবের বিরুদ্ধে রূপসা থানায় এফআইআর নং- ৫/১৩৫, তারিখ- ৭ আগস্ট ২০২১, তেরখাদা থানায় এফআইআর নং- ৯/১৩৭, তারিখ- ২১ অক্টোবর ২০২১, এবং তেরখাদা থানায় এফআইআর নং- ২/১১৬, তারিখ- ৪ নভেম্বর ২০২৪ দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৫ ধারাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমানে তাকে তেরখাদা থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানিয়েছেন, কাজী বিপ্লবের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।