
মোঃ শাহজাহান কবির প্রধান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার কলেজপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজিবর রহমান আর নেই। বার্ধক্যজনিত কারণে গতকাল রাত তিনটায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮১ বছর।
ফজিবর রহমান মুসলিম এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সৎ, ভদ্র, ধর্মপ্রাণ ও পরহেজগার ব্যক্তি। তাঁর মৃত্যুতে কলেজপাড়া এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা ফজিবর রহমানের প্রথম জানাজা পাথরাজ সরকারি কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা নিজ গ্রাম বরশশীতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ছেলে গোলাম রব্বানী বাবার আত্মার মাগফিরাতের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া চেয়েছেন।