1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় বিএনপি নেতা মজির আহমেদ গংদের বিরুদ্ধে জমি দখলের মামলার সাক্ষীদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসাম উপজেলার বাবুর্চি ইউনিয়নের মিস্ত্রী গ্রামের ব্যবসায়ী রাজিব হোসেন জহির তার ক্রয়কৃত সম্পত্তি জহির সুপার মার্কেট পুনরুদ্ধারের দাবিতে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।

২৮ মার্চ কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিউ মার্কেটস্থ কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা মজির আহমেদ ও তাঁর সহযোগীরা জোরপূর্বক তাঁর মার্কেট দখল করে রেখেছেন। তিনি প্রশাসনের কাছে সম্পত্তি উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে রাজিব হোসেন বলেন, “মজির আহমেদ একজন ভূমিদস্যু, যিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে লাকসামে যুবলীগ ও যুবদলের কর্মীদের নিয়ে একটি বাহিনী গঠন করেছেন। তিনি বিভিন্ন নিরীহ মানুষের জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।”

তিনি আরও অভিযোগ করেন, ২০১৮ সালে এক ছাত্রী নির্যাতনের ঘটনায় মজিরের নাম মিডিয়ায় উঠে আসে। এছাড়া ইউএস কামাল নামে এক ব্যক্তির সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

রাজিব হোসেন জানান, “মজির বাহিনী সম্প্রতি আমার ভাতিজার মোবাইল ছিনিয়ে নিয়েছে এবং জীবননাশের হুমকি দিয়েছে। আমার মামলার সাক্ষীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে।”

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান ওয়াসিম মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে জানা গেছে।

তিনি আরও অভিযোগ করেন, ভুয়া দলিলের মাধ্যমে মজির আহমেদ ফাহমিদা আক্তার, রুমা, সাবেক মেজর লুৎফর কবির, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাওলানা ইকবাল হোসেন গংদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে জহির সুপার মার্কেট দখল করেছেন এবং মামলার সাক্ষীদের ভয় দেখাচ্ছেন।

তিনি প্রশাসন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাছে মজির আহমেদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park