1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর গণহত্যা বন্ধে বৈশ্বিক হরতালে শামিল হওয়ার আহ্বানে বিক্ষোভ মিছিল আজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা

আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় শিববাড়ি মোড়ে সর্ব দলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল সফলে গতকাল ৬ এপ্রিল ২৫ রবিবার রাত ৯টায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবীতে খুলনার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন,

খুলনা জেলা ইমাম পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সাউদ, বাংলাদেশ খেলাফত মজলিস এর সভাপতি শরিফ সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ গণঅধিকার পরিষদ মোঃ বিল্লাল হোসেন, জমিয়াত খুলনা মহানগর এর সদস্য সচিব মুফতী জাকির হুসাইন, ফারহাদ হাসান রাজ, ইয়াছিন গাজী, গোলাম মোস্তফা, সাব্বির রহমান শুভ, মোঃ সাদিকুর রহমান, মোঃ ইমরান হোসেন মিয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ

সভায় নেতৃবৃন্দ বলেন, জায়নবাদী ইহুদী-নাসারা, সাম্রাজ্যবাদী অপশক্তি ইসরাইল কর্তৃক নির্মম হত্যাযজ্ঞে পুণ্যভূমি ফিলিস্তিনের গাজা এক বীভৎস মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাদের বর্বরোচিত হামলায় প্রতিনিয়ত মুসলিম নারী, শিশুসহ অসংখ্য মুসলমান শাহাদতবরণ করছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন মানবতাবিরোধী এমন জঘন্যতম হত্যাযজ্ঞেও জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভার নিরবতায় মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park