1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ভাতিজার ধারালো ছুরির আঘাতে চাচা-চাচি জখম, ভাতিজা আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

এস.এম. শামীম, খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজী পাড়ায় জমিজমা ও অর্থ-সম্পদ সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা বাঁধন (৩০) এর হাতে থাকা ধারালো ছুরির আঘাতে চাচা শেখ মনিরুল ইসলাম ও চাচি তাহমিনা বেগম গুরুতরভাবে রক্তাক্ত জখম হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৬ এপ্রিল) বিকাল ৬টার দিকে চাচা শেখ মনিরুল ইসলামের সঙ্গে জমিজমা ও টাকা-পয়সা নিয়ে বিরোধের এক পর্যায়ে বাঁধন ধারালো ছুরি দিয়ে চাচার মাথা ও কানে এলোপাথাড়ি কোপাতে থাকে। চাচি তাহমিনা বেগম স্বামীকে রক্ষার্থে এগিয়ে আসলে বাঁধন তাকে মাথায় ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর বাঁধন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহতদেরকে উদ্ধার করে প্রথমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তাদের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী চাচা শেখ মনিরুল ইসলামের কন্যা মুনা বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন (মামলা নং- ৬, তারিখ ০৭/০৪/২০২৫)।

পুলিশ অভিযুক্ত ভাতিজা বাঁধনকে দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, “গ্রেফতারকৃত আসামীকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park