1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে ঝরে পড়েছে ২৩ হাজারের অধিক শিক্ষার্থী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল কুমিল্লা প্রতিনিধি

আগামী ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ৭৪৮ জন। তবে শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যাও উল্লেখযোগ্য। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমেছে। এছাড়া এবারও ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবীর উদ্দিন আহমেদ জানান, যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বা নম্বর কম পেয়েছে, তাদের অনেকেরই ফরম পূরণ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এতে করে অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়নি।

তিনি আরও বলেন, স্কুল কর্তৃপক্ষ মনে করে, যেসব শিক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি, তারা পরীক্ষায় অংশ নিলে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে। এতে স্কুলের রেজাল্ট ও মান ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ ড. নিজামুল করীম বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখায় মনোযোগ কমে গেছে। বিশেষ করে ছেলেরা মোবাইল ফোন, বাইক এবং সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করছে। ফলে তাদের শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেকেই নির্বাচনী পরীক্ষায় খারাপ রেজাল্ট করে এসএসসি পরীক্ষার আগে ঝরে পড়ছে।

তিনি আরও বলেন, অনেকে আবার সঠিকভাবে প্রস্তুতি নিতে না পারায় পরীক্ষা পিছানোর দাবি তুলেছিল। তবে সময়মতো পরীক্ষা নেয়াও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park