1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মাগুরা আর্মি ক্যাম্পের সেনাসদস্য কর্তৃক জরুরি ভিত্তিতে রক্তদান প্রসঙ্গে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): আজ সকালে মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যরত দু’জন সেনা সদস্যের রক্তদানে জীবন ফিরে পেয়েছে এক প্রসূতি মা ও তার দু’টি ফুটফুটে নবজাতক ছেলে সন্তান। মাগুরা সদর উপজেলার মো: সজিব হুসাইন (২৮), নিরাশ মুখে সেনাক্যাম্পে এসে জানান যে, তাঁর গর্ভবতী স্ত্রীর তাৎক্ষণিক অস্ত্রোপচারের জন্য জরুরী ভিত্তিতে দু’ব্যাগ রক্ত প্রয়োজন, যা তিনি রাতভর খুঁজেও জোগাড় করতে পারেননি।

এই মর্মস্পর্শী পরিস্থিতিতে, মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যপরায়ণ সেনাসদস্যরা তৎক্ষণাৎ সাড়া দেন। এমতাবস্থায়, দুইজন স্বেচ্ছাসেবী সেনাসদস্যকে সঙ্গে নিয়ে একটি টহল দল দ্রুত হাসপাতালে উপস্থিত হয় এবং রক্তদান সম্পন্ন করে। এই রক্তদানের কারণে সম্ভব হয় সফল অস্ত্রোপচার এবং মো: সজিব হুসাইন এর ঘরে জন্ম নেয় দু’টি সুস্থ জমজ পুত্রসন্তান। বর্তমানে মা ও দুই শিশু সুস্থ আছেন।

বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র দেশের সুরক্ষায় নয়, বরং মানবতার এক অক্লান্ত প্রহরী। অসহায়ত্বে সেনাসদস্যরা হয়ে ওঠেন সাহস ও নির্ভরতার প্রতীক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park